ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের নিয়ে “সিডিএমএস প্রশিক্ষণ” এর উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের নিয়ে “সিডিএমএস প্রশিক্ষণ” এর উদ্বোধন


আলোকিত বার্তা:১৭ জানুয়ারী জনাব মোঃশফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম,ডিআইজি,বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ মহোদয় ইনসার্ভিস ট্রেনিং সেন্টার,বরিশাল কর্তৃক আয়োজিত রেঞ্জের থানাসমূহ থেকে ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের নিয়ে “সিডিএমএস প্রশিক্ষণ” এর উদ্বোধন করেন। এসময় ডিআইজি মহোদয় উপস্থিত প্রশিক্ষণার্থীদের তদন্তের মান উন্নয়ন ও আধুনিকায়নে সিডিএমএস এর গুরুত্ব সম্পর্কে বিস্তরিত আলোচনা করেন। তিনি সিডিএমএসে মামলা এন্ট্রির জন্য বাংলা টাইপের দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করেন।তিনি বলেন তদন্তের প্রতিটি ধাপে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরন করতে হবে। তদন্তের ক্ষেত্রে বিষেশায়িত প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগাতে হবে।ডিআইজি মহোদয় প্রতিটি পুলিশ সদস্যকে সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি রেঞ্জ কার্যালয়, পুলিশ সুপার রেঞ্জ কার্যালয়, ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল এর কমান্ড্যান্ট সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Top