ময়মনসিংহের ত্রিশালে ভলিবল খেলা উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ময়মনসিংহের ত্রিশালে ভলিবল খেলা উদ্বোধন


এনামুল হক,ময়মনসিংহ:ঐতিহ্যবাহী দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠে ভলিবল খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয়। খেলাটি পরিচালনা ও আয়োজন করেন ত্রিশালের ধুমকেতু ক্রীড়াচক্র। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিশাল উপজেলার উন্নয়নের রূপকার দুইবারের জাতীয় নির্বাচনে নির্বাচিত, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি, এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার সহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল ও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজাহারুল ইসলাম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বর্তমান সরকারের মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব আরোপ করেন, তারি ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী সরকারি নজরুল একাডেমির মাঠে প্রতি বছর বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এই বছর তারি ন্যায় ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এ বছর ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা থেকে বেশ কিছু দল অংশগ্রহন করে।

Top