মরহুম আইয়ুব আলী স্যারের সরণে আলোচনা সভা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মরহুম আইয়ুব আলী স্যারের সরণে আলোচনা সভা


এনামুল হক,ময়মনসিংহ :- ময়মনসিংহের ত্রিশালে পোড়াবাডি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আইয়ুব আলী স্যারের সরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।শুকবার (১৫ জানুয়ারী ) বিকাল ৩ টায় পোড়াবাডি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয় । উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মরহুমের ২ য় মেয়ের জামাইত্রিশালের সাংসদ ধর্মমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী।

সভাপতিত্ব করেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার গোরাঙ্গ সাহা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহামুদ। এতে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক এ বি এম সারোয়ার মোর্শেদ সোহেল, শামছুদ্দিন মন্ডল, আব্দুল কদ্দুছ মন্ডলসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবিন্দ।

Top