তালতলীতে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

তালতলীতে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে ন্যায্য মুল্যে কৃষকের কাছ থেকে চলতি মৌসুমে আমন ধান ও চাল সংগ্রহের ২০২০-২১অর্থ বছরে শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৬ জানুয়ারী) বেলা ১১টার সময় খাদ্য গুদামের আয়োজনে এবং উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় আনুষ্ঠানিক ভাবে খাদ্য গুদামের ভিতরে উদ্বোধন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা চেয়ারম্যান মো: রেজবি-উল-কবির জোমাদ্দার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, অফিসার-ইন-চার্জ মো: কামরুজ্জামান মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মুহা: আরিফুর রহমান,খাদ্য পরিদর্শক মো: নাঈম হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি কে.এম.রিয়াজুল ইসলাম ও অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্মতৎপরতায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে খাদ্য গুদামের পতিত জমিতে বিভিন্ন রকমে সবজি চাষ চোখে পড়ার মত।খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন মুঠোফোনে জানান, আমন মৌসুমে তালতলী উপজেলায় সরাসরি ভাবে কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ২২১ মেট্রিকটন ধান ও ৩৭ টাকা কেজি দরে ১৪১ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।

Top