বরিশালে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধা


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। তবে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় ওই কর্মসূচি।মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরের সদররোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর ছাত্রদল।বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রনি।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলে সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম তছলিম, বরিশাল বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রদল নেতা মো. জসিম উদ্দিন, রেজাউল করীম শাকিল, মো. সজিব গাজী, শহিদুল ইসলাম জাহিদ, কালু খান, তুহিন হাওলাদার, বাবুল কাজী, সজল কাজী প্রমুখ।প্রতিবাদ সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়, যা অশ্বিনী কুমার হল চত্বরে গেটের কাছে পৌঁছালে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।এর আগে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ার জন্য আগরপুর রোডে এসে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এ কর্মসূচির মধ্যেই ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

Top