ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি ভর্তির লটারীর ড্র অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি ভর্তির লটারীর ড্র অনুষ্ঠিত


এনামুল হক,ময়মনসিংহ:দেশের সকল স্কুলের মত সোমবার ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৬ষ্ঠ শ্রেণিতে সাধারণ কোটায় ১১১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৫ (পাঁচ) জন, পোষ্য কোটায় ৪ (চার) জন, অপেক্ষমাণ ৩০ (ত্রিশ) জন এবং ৯ম শ্রেণির বিজ্ঞান শাখায় ২ (দুই) জন মুক্তিযোদ্ধা কোটা সহ ৫০ (পঞ্চাশ) জন, অপেক্ষমাণ ৩৬ (ছত্রিশ) জন, মানবিক শাখায় ৪ (চার) জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫ (পাঁচ) জনকে লটারির ড্র-এর মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে লটারি ড্র পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রওশন সুমেল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একেএম কামরুল হাসান প্রমুখ। লটারি মাধ্যমে নির্বাচিত ফলাফলের তালিকা স্কুলের নিজস্ব ওয়েব সাইটে (িি.িঃমহধ.বফঁ.নফ) পাওয়া যাবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

Top