বহুমুখী সমস্যা সমাধানের দাবিতে বরিশালে শিক্ষকদের মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বহুমুখী সমস্যা সমাধানের দাবিতে বরিশালে শিক্ষকদের মানববন্ধন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:শিক্ষা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা এবং শিক্ষাক্ষেত্রে বিরাজমান বহুমুখী সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা।মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, দাশ গুপ্ত আশিষ কুমারসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা।মানববন্ধন শেষে শিক্ষক সমাজ তাদের দাবি আদায়ের লক্ষ্যে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি দেয়।

Top