এক দোকানিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

এক দোকানিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা


রফিকুল ইসলাম:বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ সড়কে এক দোকানিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে প্রকাশ্য দিবালোকে স্থানীয় নুসরা টেলিকমের মালিক কাজলকে এলোপাতাড়ি কোপালেও কেউ এগিয়ে আসেনি। পরবর্তীতে খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীকে উদ্ধার হাসপাতালে পাঠায়। কিন্তু হামলাকারীকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে কয়েকজন উঠতি বয়সি তরুণের সাথে স্থানীয় বাসিন্দা ও দোকানি কাজলের সাথে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে দুপুরের দিকে তরুণেরা অস্ত্রসহ এসে দোকানে হামলা করে এবং মালিক কাজলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম। এই চিত্র আশপাশের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রত্যক্ষ করলেও কেউ প্রতিরোধে এগিয়ে আসেনি। একপর্যায়ে ব্যবসায়ী মাঠিতে লুটিয়ে পড়লে ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত এসে হামলাকারীদের সরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ব্যবসায়ীকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।দোকানি কাজলের ভাই মাসুদ জানান, এই হামলার ঘটনায় জড়িতরা সকলে স্থানীয় এক ছাত্রলীগ নেতার অনুসারী এবং সকলে ছাত্রলীগ কর্মী। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) নুরুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top