ময়মনসিংহের ত্রিশাল কুড়াগাছা রাস্তার বেহাল দশা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ময়মনসিংহের ত্রিশাল কুড়াগাছা রাস্তার বেহাল দশা


এনামুল হক,ময়মনসিংহ :- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১০ নং মডবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কুড়াগাছা গ্রামের প্রায় ৪ থেকে ৫ হাজার জনগণ গত কয়ক বছর ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। সবচেয়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ৬ নং ওয়ার্ডের জনগণকে। একটু বৃষ্টি হলেই রাস্তগুলো এমন কাদাময় হয় যে এসব রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেটে চলাচল করা দুরুহ ব্যাপার। কুড়াগাছা গ্রামের কয়েকটি বেহাল রাস্তা যে গুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এ রাস্তা ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।একটুখানি বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে উঠে, মানুষ ঘর থেকে বের হতে পারে না।এ গ্রামের রাস্তার দূরাবস্থার কারণে কৃষকগণ তাদের উৎপাদিত শস্য,ধান, শাক সবজি হাটবাজারে নিয়ে যেতে পারে না।

বৃষ্টির দিনে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম ভোগান্তির শিকার হয়। এই বিষয়ে গ্রামের বেশ কয়েকজন মানুষের সাথে কথা বললে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, এমনিতেই দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ নেয়া হয় না,তার মাঝে মাছ,মাছের পোনা,রেনু বহনকারী ট্রাকের চলাচলের জন্য রাস্তায় কাদা,পানি আর খাল খন্দের সৃষ্টি হয়। এতকিছুর ফলেও জনপ্রতিনিধিদের কোনো ভ্রুক্ষেপ না থাকায় হতাশা ব্যক্ত করেন তারা। মডবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, রাস্তাটি করার জন্য প্রস্তুতি চলছে, আগামী জুন-জুলাই এর মধ্য হবে ইনশাআল্লাহ।

Top