বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার


মোঃ রফিকুল ইসলাম :তালতলী(বরগুনা) প্রতিনিধি:বরগুনার তালতলীতে ১৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলার ১ ঘন্টার মধ্যেই ধর্ষক দুই সন্তানের জনক জামাল হোসেন(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার(১০ জানুয়ারী) সকাল ১০টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া নিশ্চিত করছেন। এর আগে গতকাল(০৯ জানুয়ারী) রাত ১০টার দিকে থানায় একটি ধর্ষণ মামলা হয়। গ্রেফতারকৃত জামাল হোসেন(৩৫) উপজেলার মালিপাড়া এলাকার মতলেব হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়,উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী বাড়ির পাশের এক বাড়িতে থাকেন। জীবিকার তাগিদে তার মা-বাবা দূরে থাকে। বাড়িতে একা থাকার সুযোগে গত ১ জানুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে দুই সন্তানের জনক জামাল হোসেন সুযোগ বুঝে জোরপূর্বক ধর্ষণ করেন কিশোরীকে। ঔ কিশোরী বিষয়টি পরের দিন সকালে তার দাদির কাছে বলেন। পরিবার ইজ্জতের ভয়ে মামলা বা স্থানীয় কাউকে বলেনি। পরে বিষয়টি জানাজানি হলে গতকাল রাতে এ ঘটনায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ০৫/২০২০ । মামলার মামলার ১ ঘন্টার মধ্যেই ধর্ষক জামাল হোসেন কে অভিযান চালিয়ে গ্রেফতার করেন পুলিশ।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া,এবিষয়ে থানায় একটি ধর্ষন মামলা হয়েছে। কিশোরীর মেডিকেল পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Top