রুপনগর ইউথ ক্লাবের কমিটি গঠন: মোস্তাফিজ সভাপতি, জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

রুপনগর ইউথ ক্লাবের কমিটি গঠন: মোস্তাফিজ সভাপতি, জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত


সবি: রাজধানীর রুপনগর ইউথ ক্লাবের কার্যকরী পরিষদের কমিটি ২০২১ গঠন করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও জামাল উদ্দিন খানকে সাধারণ সম্পাদক মনোনীত করে নিন্মোক্ত কমিটি ঘোষণা করা হয়েছে – সহ-সভাপতি সেলিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক -মাহফুজ আহমেদ, দপ্তর সম্পাদক -রেদোয়ান হোসেন নাবিল,অর্থ সম্পাদক তানজির রাফে,সমাজকল্যাণ সম্পাদক – জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক – রমজানুল হক রনি,তথ্য ও প্রযুক্তি সম্পাদক -নাজমুল হুদা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক – মাছুম বিল্লাহ, স্বাস্থ্যসেবা সম্পাদক – আশিকুর রহমান।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপনগর ইউথ ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মুহা.নাসির উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাসানুল বান্না চপল প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রুপনগর ইউথ ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মুহা.নাসির উদ্দিন বলেন – সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ক্রীড়া,জ্ঞান- বিজ্ঞান ও সুস্থসংস্কৃতি চর্চার মাধ্যমে যুব সমাজকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনে রুপনগর ইউথ ক্লাব হবে মহান মানবতার সেবায় নিয়োজিত দেশের অন্যতম শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান৷

Top