বরিশাল সদর উপজেলায় ছাত্রলীগের সভাপতি পদ শুন্য ৪ বছর পর্যান্ত আটকে রয়েছে ১০ ইউনিয়ন কমিটি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশাল সদর উপজেলায় ছাত্রলীগের সভাপতি পদ শুন্য ৪ বছর পর্যান্ত আটকে রয়েছে ১০ ইউনিয়ন কমিটি


স্টাফ রিপোটার:বরিশাল সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি পদ শুন্য পুরন হয়নি ১ বছর ২ মাসেও। যেকারনে ১০ ইউনিয়নে ছাত্রলীগ কমিটি আটকে পরেছে। রাজনীতির মাঠে ভাঙ্গামন নিয়ে পথ চলতে হচ্ছে বরিশাল সদর উপজেলার আওয়ামী লীগের ছাত্র রাজনীতিতে। গত ২০/০১/২০১৬ ইং তারিখ বরিশাল সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সহ সভাপতি মোঃ মাহতাব হোসেন সুমন, সহ সভাপতি মোঃ শওকত হোসেন অপু, সাধারন সম্পাদক মোঃ আশিকুর রহমান সুজন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান মইন ও কে এম মেহেদী হাসান বাপ্পিকে পদে নিযুক্ত করিয়া সদর উপজেলা ছাত্রলীগ কমিটি গঠন করা হয়েছে। যদিও এক বছরের মেয়াদে কমিটি করার ০৬/১১/২০১৯ তারিখ সাবেক সভাপতি রাসেদুল ইসলাম রাসেলকে বহিস্কৃতর পর এখনও পর্যন্ত পদটি শুন্য তালিকায় রয়েছে। এখনও পর্যান্ত সভাপতি কাউকে ভারপ্রাপ্ত না করা বা সভাপতি শুন্য পদ পূরন না হওয়ায় হতাশায় পরেছে ১০ ইউনিয়নের ছাত্রলীগ কর্মিরা। এব্যাপারে বরিশাল জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত হোসেন সুমন সেরনিয়াবাত বলেন, আমি ব্যস্ত আছি পরে কথা হবে।

বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সভাপতিকে বহিস্কার করেছি। তিনি বলেন, সাধারন সম্পাদককে বহিস্কারের পর তাকে আবার স্বপদে বহাল করেছি। আবদুর রাজ্জাক বলেন, তবে সভাপতি পদটি দেখতেছি। তবে তিনি শুন্য পদটি পূরনের আশাবাদি প্রকাশ করেছেন।

Top