জেলা গোয়েন্দা শাখার কার্যক্রমসহ ০১(এক) বছরের উর্ধ্বে মূলতুবী থাকা মামলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

জেলা গোয়েন্দা শাখার কার্যক্রমসহ ০১(এক) বছরের উর্ধ্বে মূলতুবী থাকা মামলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত


গত ৫তারিখ বরিশাল রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে গেলো উক্ত রেঞ্জের জেলাসমূহের গোয়েন্দা শাখার কার্যক্রমসহ ০১(এক)বছরের উর্ধ্বে মূলতুবী থাকা মামলা সংক্রান্ত একটি আলোচনা সভা।উক্ত সভায় রেঞ্জের জেলাসমূহের গোয়েন্দা শাখার ইন্সপেক্টরবৃন্দ সহ উপস্থিত অন্যান্য মামলা তদন্তকারী অফিসারদের উদ্দেশ্য করে সভাপতি মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বিখ্যাত ইংলিশ জুরিস্ট উইলিয়াম ব্ল্যাকস্টোন (William Blackstone)এর ন্যায়বিচারের সেই বিখ্যাত উক্তির আলোকে বলেন,দশজন অপরাধী ছাড়া পায় পাক, একজন নিরপরাধ ব্যক্তিও যেনো suffer না করে।সেইসাথে তদন্তের দীর্ঘসূত্রীতা পরিহার করে সঠিকভাবে এবং প্রয়োজনে (empathy, leading question, joint questioning, Mutt & Jeff/friend & foe approach ইত্যাদি) আইনসঙ্গত মনোস্তাত্বিক (no torture) উপায়ে জিজ্ঞাসাবাদ করে মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তিনি নির্দেশ প্রদান করেন। শতভাগ সঠিক উপায়ে তিনি (১৬১/১৬৪; CrPC-1898)- সাক্ষীর সাক্ষ্য ও অপরাধীর জবানবন্দী(supported with substantial & collaborative evidence)নিতে বলেন।তিনি বারবার মানুষের সাথে ভালো ব্যবহার, শুদ্ধাচার, পরিশুদ্ধ জীবনাচরণে অভ্যস্ত থাকার জন্য উপস্থিত সকলকে উৎসাহিত (motivated) করেন। মানুষের সাথে দূরত্ব কমাতে

তিনি ব্রিটিশ কলোনিয়াল ও চিরাচরিত রি-অ্যাক্টিভ পুলিশিং পরিহার করে আধুনিক ও পরিশুদ্ধ মন-মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।পরিশেষে ডিআইজি মহোদয় আবারো মনে করিয়ে দেন যে, সবকিছু প্রতিনিয়ত রেঞ্জ কার্যালয় থেকে কঠোরভাবে মনিটর করা হচ্ছে।উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার (এডমিন এন্ড ডিসিপ্লিন), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং ইন্সপেক্টরসহ রেঞ্জ পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।

Top