বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কর্মসম্পাদন সূচকের ২য় কোয়ার্টারের ফলাফলের অগ্রগতি বিষয়ক কর্মশালা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কর্মসম্পাদন সূচকের ২য় কোয়ার্টারের ফলাফলের অগ্রগতি বিষয়ক কর্মশালা


রফিকুল ইসলাম:৪ জানুয়ারী বরিশাল রেঞ্জের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়ে গেলো ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি- এপিএ এর কর্মসম্পাদন সূচকের ২য় কোয়ার্টারের ফলাফলের অগ্রগতি বিষয়ক কর্মশালা। উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।কর্মশালায় ডিআইজি মহোদয় এপিএ’র উদ্দেশ্য এবং গুরুত্ব সম্পর্কে ব্রিফ করেন। তিনি এসময় সরকারি কাজে শতভাগ সততা (integrity) বজায় রেখে সকলকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির যথাযথ গুরুত্বরোপের ওপর জোর দেন।সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, ফলাফলধর্মী কর্মকান্ডে উৎসাহ প্রদান, কর্মকৃতির মূল্যায়ন- এপিএ’র এসকল উদ্দেশ্য যাতে বরিশাল রেঞ্জে প্রতিফলিত এবং বাস্তবায়িত হয় সভাপতি মহোদয় সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি উক্ত রেঞ্জে এপিএ’র বিভিন্ন কর্মসম্পাদন সূচকের (performance indicators) গুরুত্ব ও এসবের উপযুক্ত প্রমাণক বিষয়ে ও বক্তব্য প্রদান করেন।রেঞ্জের এপিএ টিমের টিম লিডার- অ্যাডিশনাল ডিআইজি এবং এপিএ ফোকাল পয়েন্ট- পুলিশ সুপার (এডমিন এন্ড ডিসিপ্লিন) কর্মশালাটি পরিচালনা করেন। এছাড়া এপিএ’র বিকল্প ফোকাল পয়েন্ট- রেঞ্জের সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টরসহ রেঞ্জের এপিএ টিমের সকল সদস্যসহ উক্ত কর্মশালায় রেঞ্জের সকল জেলার এপিএ ফোকাল পয়েন্টবৃন্দ- অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ডিসিপ্লিন) গণ উপস্থিত ছিলেন।

Top