রাস্তা সংস্কারের কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

রাস্তা সংস্কারের কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন


মোঃ রফিকুল ইসলাম,তালতলী বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে কাজ না করেই টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের টাকা উত্তোলন করে নিলো ইউপি সদস্য। ঘটনাস্থলে পরিদর্শন না করে ও এ টাকা উত্তোলনে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা।জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জয়নাল মৃধা কে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ২০১৯-২০ অর্থবছরে টেস্ট রিলিফ প্রকল্পের অধীনে সিরাজ আকনের বাড়ি থেকে হাবিবের বাড়ি পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তা সংস্কারের জন্য ৪৪ হাজার ৩ শত টাকা বরাদ্দ দেয়া হয়। এ টাকা উত্তোলন করা হলেও সরেজমিনে কোনো ধরনের কাজ না করে আত্মসাত করেন ইউপি সদস্য জয়নাল । আর এই টাকা উত্তোলনের সহযোগিতা ও ঘটনাস্থলে পরিদর্শন না করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম নিজ ক্ষমতা বলে প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে সর্বশেষ ২য় কিস্তিতে টাকা গতবছরের ২৮ডিসেম্বর চেক ইসু করেন ।রবিবার(৩ জানুয়ারী) সকাল ১০টার দিকে টেস্ট রিলিফ প্রকল্পের অধীনে সিরাজ আকনের বাড়ি থেকে হাবিবের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কারের কাজ দেখতে গেলে গ্রামীন এই রাস্তায় কোথায় কোনো ধরনের মাটির কাজ হয়নি। এলাকার কয়েক জনের সাথে কথা বলে জানা যায় এই রাস্তায় তিন বছর আগে সংস্কার হয়েছে। এরপরে আর কেউ সংস্কার করেনি।

তালতলী উপজেলার,বড়বগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জয়নাল মৃধা মুঠো ফোনে বলেন,আপনাদের সাথে সরাসরি কথা বলবো।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের বরাদ্ধের সম্পূর্ন কাজের টাকার চেক দেওয়া কথা স্বীকার করে বলেন। চেক যখন দেওয়া হয়েছে তখন পানি ছিলো রাস্তার পাশে তাই মাটি পায়নি। এখন কাজ করবে।তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হবে। কাজ না করলে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন,কাজ না করে কেন চেক দেওয়া হলো তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Top