ডিবির ওসি জাকির ও এসআই আশরাফের বিরুদ্ধে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ডিবির ওসি জাকির ও এসআই আশরাফের বিরুদ্ধে মানববন্ধন


মোঃ রফিকুল ইসলাম, তালতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার তালতলীতে নোথায়ং মগ নামের এক রাখাইনের মৃত্যুদেহউদ্ধারকে কেন্দ্র করে কোন অভিযোগ ছাড়াই ষড়যন্ত্রমূলক এলাকারদরিদ্র ও নিরীহ ইউনুচ এবং ইউসুফকে আটক করে ডিবি পুলিশ।পরে রিমান্ডে নিয়ে অমানুষিক নিযার্তন ও ৪০ হাজার টাকা ঘুষনেয়ার প্রতিবাদে শুক্রবার এলাকার ৫ শতাধিক নারী-পুরুষ উপজেলারনামিশেপাড়ার সড়কে ওই জেলা ডিবি পুলিশের ওসি খন্দকার জাকিরহোসেন ও এস আই আশরাফের বিরুদ্ধে মানববন্ধন করেছে।মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৭ সালের ২২ জুন উপজেলারনামিশেপাড়া এলাকায় নোথায়ং মং নামের এক রাখাইনেরঅর্ধগলিত লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। পরে ওই
রাখাইনের নাতি জোয়েন মং বাদী হয়ে একই এলাকার শাহআলম মীর,ইলিয়াস মীর, আল-আমিন মীর ও নজরুলকে আসামী করে একটিহত্যা মামলা করেন। মামলাটি এক্সট্রে করায় আফ্রুসে রাখাইন বাদীহয়ে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত ফৌজদারী রিভিশন মামলা দায়েরকরেন। ফৌজদারী রিভিশন শুনানির পরে আদালত জোয়েন মগের মামলার
সাথে এড করে তালতলী থানার অফিসার ইনচার্জকে তদন্তেরনির্দেশ দেয়। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলাটি ডিবিতেবদলী হলে ডিবির তদন্তকারী কর্মকতার্ ওসি খন্দকার জাকির
হোসেন ও এসআই আশরাফ উদ্দিন জোয়েন ও বাদী আফ্রুসে মগেরদায়ের করা অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কোনকারন ছাড়াই এলাকার নীরিহ ও দরিদ্র ইউসুফ মুন্সী এবং ইউনুচমুন্সীকে গত ১৫ নভেম্বরে আটক করে আদালতের মাধ্যমে রিমান্ডেনিয়ে বিভিন্ন প্রকারের নির্যাতন করেন। মানববন্ধনে ইউসুফমুন্সী এবং ইউনুচ মুন্সীর ছোটভাই ইদ্রিস মুন্সী বলেন, রিমান্ডেনির্যাতন না করার জন্য তারা ৫০হাজার টাকা দাবী করলে তাদেরকে৪০ হাজার টাকা দেই। এরপরেও ভাইদের রিমান্ডে নিয়ে পুরুষঙ্গেগলিত মোম ও অমানুষিক নির্যাতন করে মামলার স্বীকারোক্তিনেওয়া হয়।মানবন্ধনে শহিদ মিয়া বলেন, এলাকায় নিরীহ লোকদের ডিবির ওসিজাকির ও এসআই আশরাফ বিভিন্ন সময়ে হয়রানি করে আসছে।তাদের হয়রানি থেকে বাঁচতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরসহযোগিতা কামনা করছে মানববন্ধনে আসা ৫ শতাধিক নারী-পুরুষ। ইউসুফ মুন্সী ও ইউনুচ মুন্সীর দ্রুত মুক্তি দাবী করেনতারা।

এবিষয়ে ডিবির ওসি খন্দকার জাকির হোসেন বলেন, আমাদেরবিরুদ্ধে যে সকল অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে তাসম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। একটি হত্যা মামলার তদন্তে প্রমানপেয়ে ইউসুফ মুন্সী ও ইউনুচ মুন্সীকে গ্রেফতার করা হয়।ইউসুফ মুন্সী ও ইউনুচ মুন্সীকে কোনো ধরনের নির্যাতন ওতাদের কাছ থেকে টাকা নেওয়া হয়নি।পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, এবিষয়ে অভিযোগপেলে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Top