ত্রিশালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ত্রিশালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


এনামুল হক,ময়মনসিংহ:বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের ৫ দফা দাবি পূরণের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (২৯) ডিসেম্বর সকালে ত্রিশাল উপজেলা পরিষদের সামনে তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের সদস্যরা মানববন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ ত্রিশাল শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ময়মনসিংহ জেলা বেসরকারি তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রিশাল উপজেলা শাখার মিডিয়া বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক রুবেল আহমেদ, শামীম,আতাউর রহমান দুলাল প্রমূখ।

Top