ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন


এনামুল হক,ময়মনসিংহ:“এগিয়ে যাচ্ছে দেশ,আমাদের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।বুধবার ৩০ ডিসেম্বর সকালে প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যান খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও মহাপরিচালক জিম্মানুল আনোয়ারের সঞ্চালনায় আলোচনা ও কেককাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ৪র্থ বর্ষপতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিবিএমসিবি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশার প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার,সহকারী প্রোগ্রামার আইসিটি বিভাগ জোবাইদা সুলতানা প্রমূখ।পরে আলোচনা শেষে ৪র্থ বর্ষপূর্তি পালন উপলক্ষে কেক কাটা ও বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Top