গভীর রাতে বরিশালের রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

গভীর রাতে বরিশালের রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


আলোকিত বার্তা:গভীর রাতে বরিশালের রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।বরিশাল মহানগরীর বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম মহোদয়।হঠাৎ করেই উত্তরের কনকনে বাতাসে ও মৃদু শত্যপ্রবাহে শীত যেনো জেঁকে বসেছে বরিশালে।মহানগরীর বিভিন্ন পয়েন্টে সাধারণ খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মধ্যে গভীর রাতে যেনো এক টুকরো উষ্ণতা নিয়ে হাজির হন ডিআইজি মহোদয়। কনকনে শীতের রাতে একটা কম্বল পেয়ে খুশি যেনো আর ধরে না এসব মানুষদের। ডিআইজি মহোদয় এসময় তাদের খোঁজ-খবর নেন ও কুশল বিনিময় করেন।

শীতবস্ত্র বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন উক্ত রেঞ্জের এডিশনাল ডিআইজি মহোদয়,সহকারী পুলিশ সুপার,ইন্সপেক্টরবৃন্দ সহ অন্যান্য অফিসার ও ফোর্স।উল্লেখ্য,প্রতিবছরের মতো এবারও ডিআইজি মহোদয় কর্তৃক শীতার্ত ও আর্ত মানবতার পাশে দাঁড়ানো তাঁর গণমুখী ও মানবিক পুলিশিং কার্যক্রমের একটি অংশ মাত্র।

Top