সন্ধ্যা ৬টায়ও ভোট নিতে হয়েছে বরিশালের উজিরপুর পৌরসভার দু’টি ওয়ার্ডের ভোটকেন্দ্রে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

সন্ধ্যা ৬টায়ও ভোট নিতে হয়েছে বরিশালের উজিরপুর পৌরসভার দু’টি ওয়ার্ডের ভোটকেন্দ্রে


এবি সিদ্দীক ভুইয়া:সন্ধ্যা ৬টায়ও ভোট নিতে হয়েছে বরিশালের উজিরপুর পৌরসভার দু’টি ওয়ার্ডের ভোটকেন্দ্রে।সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করে উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিম উদ্দিন জানান, কিছুক্ষণ আগে এ দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে।ভোটকেন্দ্রের সীমানার মধ্যে বিপুল সংখ্যক ভোটার থাকায় ভোটগ্রহণে দেরি হয়েছে জানিয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হওয়ার কথা।

কিন্তু উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউট (সরকারি মডেল স্কুল) ও ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দ সাহা এলাকার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের অনেক ভিড় ছিল। এজন্য নির্দিষ্ট সময়ে সবার ভোট নেওয়া সম্ভব হয়নি। ফলে এ দুই কেন্দ্রে ভোটগ্রহণে দেরি হয়েছে।

Top