তালতলীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

তালতলীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু


মোঃ রফিকুল ইসলাম , তালতলী প্রতিনিধিঃবরগুনার তালতলীতে খেলনা ঘরে অগ্নিকাণ্ডে সামিরা(৫) নামের এক শিশু পুড়ে মারা গেছে।রবিবার(২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব সওদাগারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পূর্ব সওদাগারপাড়া জাকির মুন্সীর মেয়ে সামিরা।পরিবার সূত্রে জানা যায়,উপজেলার বড়বগী ইউনিয়নের জাকির মুন্সীর মেয়ে সামিরা(৫) ও তার আপন চাচাত ভাইর সাথে খরকুটা দিয়ে খেলনা ঘর তৈরি করেন। এরপরে সেই ঘরে রান্নার জন্য আগুন জ্বালানো হয়। সেই আগুন খেলা ঘরের খরকুটায় লেগে যায় তখন তার চাচাত ভাই বের হতে পারলেও সামিরা ঘরের ভিতরে আটকে যায়। তখন আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করে সামিরার অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পায়।

তালতলী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয়ভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Top