বরিশালে পাঁচ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে পাঁচ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ


এবি সিদ্দীক ভুইয়া:বরিশালে পাঁচ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশালের কোতোয়ালি মডেল থানার চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন-মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী বর্ষা আক্তার।বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়ন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, পাঁচ কেজি গাঁজা লাগেজে করে কুমিল্লা থেকে ঢাকায় যান অপু ও বর্ষা। এরপর সেখান থেকে লঞ্চে করে বরিশালে আসেন তারা। পরে বাংলাবাজার এলাকার আরমান শেখের কাছে গাঁজা বিক্রি করতে চরকাউয়া খেয়াঘাট এলাকায় অবস্থান করছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হলে লাগেজ তল্লাশি করে গাঁজা জব্দ করা হয় এবং তাদের আটক করা হয়।আটক দু’জন ও আরমানকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আরমানকে গ্রেফতারে অভিযান চলছে।

Top