১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ


এবি সিদ্দীক ভুইয়া:বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন বছরে মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও ইবতেদায়ি পর্যায়ে ১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হবে।তবে করোনা পরিস্থিতিতে মন্ত্রণালয়ের নির্দেশনায় সর্বোচ্চ সর্তক অবস্থানে থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন সালে নতুন বই বিতরণ করা হবে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কার্যালয় থেকে জানা গেছে, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও ইবতেদায়ি পর্যায়ে ১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর মাঝে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের চাহিদা অনুযায়ী ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৯৩৯ কপি নতুন বই সংগ্রহ করা হচ্ছে।

এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ৯৩ লাখ ৬০ হাজার ৪৮২ কপি, এসএসসি ভোকেশনালে ২ লাখ ২৯ হাজার ৬৬০ কপি, দাখিল পর্যায়ে ৩৮ লাখ ৭৫ হাজার ৩১১ কপি ও দাখিল ভোকেশনালে ৬ হাজার ৯৫০ কপি, এসএসসি ও দাখিল ভোকেশনালে (ট্রেড) ৯৭ হাজার ৪৬২ কপি এবং ইবতেদায়িতে ২৫ লাখ ৮৬ হাজার ৭৪ কপি নতুন বই রয়েছে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন জানান, বর্তমান সরকার নতুন বছরের প্রথম দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন সব বই তুলে দিয়ে আসছে। তবে এ বছর চলমান করোনা পরিস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে সর্বোচ্চ সর্তক অবস্থানে থেকে যথাসময়ে এসব নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

Top