সড়ক দূর্ঘটনায় সাংবাদিক নিহত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

সড়ক দূর্ঘটনায় সাংবাদিক নিহত


মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃবরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের ফেরীঘাট বাইনচটকী ব্রীজ সংলগ্ন সড়কে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে মিজানুর রহমান জিতু(২৫) নামের একজন মটর সাইকেল চালক নিহত হয়েছে। জিতু ঢাকা প্রতিদিন এবং কালের সংবাদ এর পাথরঘাটা উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছিলো। তার বাড়ী পাথরঘাটার বাইনচটকী গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ বেলা ১১ টার দিকে মঠবাড়ীয়ার তুষখালী শ্বশুর বাড়ী থেকে স্রীকে নিয়ে বরগুনা আসছিলেন জেলা আনসার কমান্ডার। পথিমধ্যে নিয়ন্রন হারিয়ে আনসার কমান্ডারে পিকআপ ভ্যান একটি হাঁসকে চাপা দেয়। প্রতক্ষ্যদর্শীরা জানান,পিকআপ ভ্যানের গতি ছিলো বেপরোয়া।

বাইনচটকী ব্রীজের সামনে রাস্তায় এসে বাঁক ঘুরতে গিয়ে দ্রুত গতিতে থাকায় চালক নিয়ন্রন হারিয়ে সরাসরী মটর সাইকেলের উপর পিকআপ তুলে দিলে ঘটনাস্হলে সাইকেল চালক সাংবাদিক মোস্তাফিজুর রহমান জিতু পিকআপ ভ্যানের চাকায় পিস্ট হন। বিক্ষুব্ধ এলাকাবাসী পিকআপ ভ্যানটি আটক করে, জেলা আনসার কমান্ডার ও পিকআপ ভ্যান চালক মিজান সহ ৪ জনকে বাইনচটকী মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। মূমূর্ষ অবস্হায় জিতুকে বরগুনা জেনারেল হাসাপাতালে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ৩টার দিকে সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান সহ পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে জেলা আনসার কমান্ডার সহ আটককৃতদের উদ্বার করে।পাথরঘাটা থানার এস,আই, শাহজালাল বাংলাদেশ প্রতিদিনকে জানান,আমরা অবরুদ্ধ অবস্হা থেকে সকলকে উদ্বার করেছি। পিকআপ ভ্যান চালককে আটক করেছি। তদন্ত করে আইনগত ব্যাবস্হা নেয়া হবে।

Top