বরিশালে গভীর রাতে লঞ্চঘাট এবং বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের মধ্যে কম্বল বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে গভীর রাতে লঞ্চঘাট এবং বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের মধ্যে কম্বল বিতরণ


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে গভীর রাতে লঞ্চঘাট এবং বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের মধ্যে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বরিশাল নদীবন্দর (লঞ্চঘাট) এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডসহ বিভিন্ন সড়কের পাশে প্রায় ১ হাজার শীতার্তদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় ব‌রিশা‌লের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলার পিআইও মোঃ কামরুজ্জামানসহ সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এসএনডিসির সদস্যরা উপস্থিত ছিলেন।

Top