হিজলায় আ'লীগের,মহান বিজয় দিবসের পাল্টাপাল্টি কর্মসূচি পালন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

হিজলায় আ’লীগের,মহান বিজয় দিবসের পাল্টাপাল্টি কর্মসূচি পালন


হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন ঢালী ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন এর নেতৃত্বে বিকাল সারে ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি বনাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা বাস স্টান্ড বঙ্গবন্ধু মূড়ালে এসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন ঢালী। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার নেয়ামত উল্লাহ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলতাফ হোসেন, মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাজমা বেগম, কেন্দ্রীয় প্রজন্মলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী স্বপন, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী লিয়াকত, কৃষকলীগের আহবায়ক মুন্সি মো ইসহাক, শ্রমিকলীগের সভাপতি ফরিদ উদ্দিন ঢালী, ছাত্রলীগ সভপতি সোলাইমান, সম্পাদক আবুলকালাম আজাদ প্রমূখ।

অপরদিকে বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. আবজালুল করিম, হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু ও সহ সভাপতি এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে সকাল ১১ খুন্না বাজারস্ত আওয়ামীলীগের দলিয় কার্যালয়ে আলোচনা সভা শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়।

Top