সাংবাদিকদের মোটরসাইকেল ভাংচুর ও মামলার প্রতিবাদে হিজলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলায় ১৫ ডিসেম্বর রাতে আওয়ামীলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ৪ টি মোটরসাইকেল ভাংচুর করে,সংঘর্ষের সময় ৪ জন পুলিশ আহত হয়।ঐ ঘটনায় হিজলা থানার এস আই ফারুকুল ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে ৪ শত থেকে সারে ৪ শত অজ্ঞত করে একটি মামলা দায়ের করে, সেই মামলায় দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার হিজলা উপজেলা প্রতিনিধি কাজী মহসিন এর নাম অন্তভুক্ত করা হয়েছে ।এর প্রতিবাদে ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়র হোসেন এর সভাপতিত্বে হিজলায় কর্মরত সকল সংবাদকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, হিজলার ইতিহাসে এটি একটি আলোচিত ঘটনা,যেখানে সহকারী পুলিশ সুপার মতিয়ুর রহমান সহ অনেক পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সংঘর্ষকারীরা আগ্নে অস্ত্র দিয়ে এলোপাতারি গুলি চালায়। গুলির শব্দে প্রকম্পিত হয়ে যায় গোটা এলাকা।
সেখানে পুলিশের ভুমিকা নিয়েও ছিল নানা প্রশ্ন ? যদিও পুলিশ পরবর্তীতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ও লাঠি চার্য করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। ঐ ঘটনার সময় জীবনের ঝুকি নিয়ে সংবাদকর্মীরা দ্বায়িত্ব পালন করলেও গুলির ভয়ে যখন প্রাণবাঁচাতে একেক জন ছুটাছুটি করছে তখন এ সংঘর্ষকারীরা সাংবাদিকদের ৪ টি মোটরসাইকেল ভাংচুর করে। এবং সেখানে দ্বায়িত্ব পালন করা ১ সংবাদকর্মীকে মামলায় অন্তভুক্ত করা হয়েছে। সাংবাদিক নেতারা আরো বলেন, মোটরসাইকেল ভাংচুর ও সংবাদ কর্মীকে মামলায় অন্তভুক্ত করার তীর্ব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, মোটরসাইকেল ভাংচুর কারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানায়। দ্রুত এদেরকে আইনের আওতায় আনা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেওয়ার ঘেষনা দেন।