আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনায় সংবাদকর্মীর মোটরসাইকেল ও ক্যামেরা ভাংচুর করে উল্টো সংবাদকর্মীকে জরিয়ে মামলা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনায় সংবাদকর্মীর মোটরসাইকেল ও ক্যামেরা ভাংচুর করে উল্টো সংবাদকর্মীকে জরিয়ে মামলা


হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের ২ গ্রুপে সংঘর্ষে সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীর মোটরসাইকেল ও ক্যামেরা ভাংচুর করে উল্টো সংবাদকর্মীদের জরিয়ে মামলা।এদিকে যানাজায়, ১৫ ডিসেম্বর সন্ধার দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সমর্থকরা খুন্না বাজারে দলিয় কার্যালয়ে জড়ো হয়। তখন উপজেলা ছাত্রলীগ সভপতি সোলাইমান ও যুগ্ন সাধারন সম্পাদক নাইম একটি মোটরসাইকেলে যাওয়ার পথে পথ আটকিয়ে তাদেরকে মারধর করে টিপু গ্রুপ। এসংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে উপজেলা ছাত্রলীগ সহ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন ঢালী ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন এর সমর্থকরা খুন্ন বাজারে আওয়ামীলীগের কার্যালয়ের দিকে পূর্ব ও পশ্চিম দিয়ে ২ টি গ্রুপ এগিয়ে, পথি মধ্যে পুলিশ তাদেরকে বাধা প্রদান করেন। এতে টিপু সমর্থকরা মাঝপথে অবরুদ্ধ হয়। এরপর রাত ১০ টার দিকে সহকারী পুলিশ সুপার মতিয়ুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, ও থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার উভয় পক্ষের সাথে কথা বলে দুই গ্রুপ দু দিকে যাওয়ার সুযোগ করে দিলেও হঠাৎ করে টিপু সমর্থিত অপর একটি গ্রুপ ৯ টি আলফা গাড়িতে সুসজ্জিত আগ্নে অস্ত্র ও দেশিও অস্ত্র নিয়ে খুন্না বাজার ডাকবাংলোর সামনে এসে এলোপাতারি গুলি চালায় তান্ডব চালায়, এসময় সময় তারা প্রায় ২৫ টি মোটর সাইকেল ভাংচুর করে, এ থেকে রক্ষা পায়নি সংবাদকর্মীদের মোটরসাইকেল।

হিজলা প্রেসকাবের সভাপতি মাইটিভি, ও দৈনিক মতবাদ এর প্রতিনিধি দেলোয়ার হোসেন, ও সাধারন সম্পাদক দৈনিক যায়যায় দিন, দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার প্রতিনিধি সুমনুর রহমান,হিজলা প্রেসক্লাবের সদস্য বরিশাল প্রতিদিন পত্রিকা হিজলা প্রতিনিধি কাজী মহসিন সহ আরো ২ জন সংবাদকর্মীর মোটরসাইকেল ভেঙ্গে চুরমার করে দেয়। এর পরে ঘটনা নিয়ন্ত্রনে আনার জন্য পুলিশ ৫ রাউন্ড ফাকা গুলি চালায়। সংবাদকর্মীদের মোটরসাইকেল ভাংচুরের প্রতিবাদে সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানায়, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

Top