দেশ স্বাধীনের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু লন্ডনে গিয়েছেন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

দেশ স্বাধীনের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু লন্ডনে গিয়েছেন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:দেশ স্বাধীনের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু লন্ডনে গিয়েছেন।আর সেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যে পোশাকে বঙ্গবন্ধু ছিলেন সেই আদলেই বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ১০ ফুট উচ্চতার এই ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।পরে ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস, পৌরমেয়র সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারী বলেন, এ উপজেলায় এই প্রথম জাতির পিতার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করাচির জেল থেকে মুক্ত হয়ে লন্ডনে যান। তখন তিনি (বঙ্গবন্ধু) যে পোশাকে এবং যে সজ্জায় ছিলেন, ঠিক সেই আদলেই বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।

উজিরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, বঙ্গবন্ধু লন্ডন এয়ারপোর্টে যে পোশাকে এবং যে সজ্জায় ছিলেন ঠিক সেই আদলে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি। উপজেলা পরিষদের সামনে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যটির মূল কাজ শুরু হয় দুই মাস আগে। যার উচ্চতা ১০ ফুট।এদিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি সকাল থেকেই বঙ্গবন্ধুর এ ভাস্কর্যটি দেখতে শত শত মানুষ ভিড় করছে উপজেলা পরিষদ চত্বরে।স্থানীয় সত্তোরোর্ধ বৃদ্ধ কাশেম মিয়া বলেন, দূর থেকে ভাস্কর্যটি দেখলে মনে হয় যেন বঙ্গবন্ধু হেঁটে যাচ্ছেন। এ যেন জীবিত বঙ্গবন্ধুকে দেখা যাচ্ছে।স্বাধীনতার পর নিজ উপজেলায় এমন ভাস্কর্য প্রথমবারের মতো দেখতে পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত কন্ঠে বলেন, বহুদিন পরে হলেও এমন ভাস্কর্য স্থাপনের উদ্যোগটি সত্যিই ভালো ছিলো। যারা ভিন্ন আদলের এমন ভাস্কর্য স্থাপনে শ্রম ও মেধা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

Top