আগ্নেয়াস্ত্রের মালিকদের মধ্যে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

আগ্নেয়াস্ত্রের মালিকদের মধ্যে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের মালিকদের মধ্যে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ করা হয়েছে।স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসনের হলরুমে আনুষ্ঠানিকভাবে আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।উদ্বোধনী দিনে বৈধ লাইসেন্সধারী ১০ জনের মধ্যে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, বরিশাল জেলায় শর্টগান, পিস্তল, রিভলবার ও রাইফেলসহ মোট চারটি ক্যাটাগরিতে ৭৬৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে।জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল ও বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) এবং স্পেকট্রাম বিডি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেভিগেশন ব্যবসায়ী মঞ্জুরুল আহসান ফেরদৌস, কাজী মফিজুল ইসলাম কামাল এবং মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম খান মিঠু প্রমুখ। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আলী সুজা জানান, বরিশাল জেলায় শর্টগান, পিস্তল, রিভলবার ও রাইফেলসহ মোট চারটি ক্যাটাগরিতে ৭৬৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। পর্যায়ক্রমে আগ্রহী সবার মধ্যে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ করা হবে।

Top