বাংলাদেশ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট)’ এর আয়োজনে মানববন্ধন
আলোকিত বার্তা:শহীদ বুদ্ধিজীবি দিবস আজ।দিবসটি উপলক্ষ্যে ‘বাংলাদেশ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট)’ এর আয়োজনে বুদ্ধিজীবি স্নরনে এবং কুষ্টিয়ায় নির্মানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মৌলবাদের বিরুদ্ধে একটি মানববন্ধন করা হয়। মানব বন্ধনে বাংলাদেশ তৃণমূলের ঢাকা জেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্বর্বস্থরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বাংলাদেশের জনগনকে মুক্তিযুদ্ধের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জাতির পিতার সম্মান যে কোন মূল্যে অটুট রাখার জোরাল দাবী জানান।উল্লেখ্য, বাংলাদেশ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) তৃণমূলের সকল পর্যায়ের স্বর্বস্তরের নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে নারীদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে দীর্ঘদিন ধরে।