বরিশালে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।এ উপলক্ষে সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।সকাল সাড়ে ৯টায় জেলা ও মহানগর আওয়ামী লীগরে উদ্যোগে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর।পরে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্যানেল মেয়র গাজী নাইমুল হক লিটুসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দও উপস্থিত ছিলেন।

এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।পাশাপাশি বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Top