সাংবাদিক রেজাকে প্রকাশ্যে লাঞ্চিত ও হত্যার হুমকি দিলেন পৌর মেয়র, প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

সাংবাদিক রেজাকে প্রকাশ্যে লাঞ্চিত ও হত্যার হুমকি দিলেন পৌর মেয়র, প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার:বরিশাল- মুলাদী পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শফিকউজ্জামান রুবেল গত ৯ ডিসেম্বর বুধবার দুপুর আনুমানিক দেড়টার সময় বরিশাল থেকে প্রকাশিত “দৈনিক আজকের বরিশাল” এর মুলাদী উপজেলা প্রতিনিধি রেজা হাওলাদারকে প্রকাশ্যে দিবালোকে ২০/২৫ নেতাকর্মীর উপস্থিতিতে রাস্তার উপর অকথ্য গালিগালাজ ও লাঞ্চিত করে এবং প্রাণনাশের হুমকি সহ মামলার ভয়ভীতি দেখান পৌর মেয়র। এ ঘটনার প্রবিাদ ও বিচারের দাবীতে ১৪ ডিসেম্বর, বেলা ১২ টার সময় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ক্রাইম রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদের ভাইস চেয়ারম্যার সাজ্জাদ হোসেন সুমন এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানবন্ধনে সাজ্জাদ হোসেন সুমনসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে মুলাদীতে সাংবাদিক রেজাকে মামলা-হামলা প্রাণনাশের হুমকীর কথা উল্যেখ করে পৌর মেয়রের বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন। মানববন্ধনে সাংবাদিকবৃন্দ বিচারের দাবী ও তিব্র নিন্দা জানান।

Top