ময়মনসিংহের ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ময়মনসিংহের ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন


এনামুল হক,ময়মনসিংহ:ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সোমবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মোহাম্মদ হারুন-অর-রশিদ,ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সাঈদ,সাবেক চেয়ারম্যান মোঃ মেজবাহ উদ্দিন চান মিয়া, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃলতিফ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অতিথি বৃন্দ বুদ্ধিজীবীদের স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতের মাধ্যমে সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।

Top