তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের নগরে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১৪ ডিসেম্বর) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যদের সহযোগিতায় অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ্ শোয়াইরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে আপন বেকারির প্রোপাইটর আবুল কালাম আজাদ, শশী মিস্টান্ন ভান্ডারের প্রোপাইটর পুতুল রানী দত্ত ও রয়েল রেস্তোরাঁর প্রোপাইটর মো. আব্দুল ছালাম সিকদারকে অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক মোট সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

Top