বরিশালের রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান খোকন কর্তৃক নির্যাতিত মহিলা মেম্বর হাসপাতালে কাতরাচ্ছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালের রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান খোকন কর্তৃক নির্যাতিত মহিলা মেম্বর হাসপাতালে কাতরাচ্ছে


নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান খোকন কর্তৃক লাঞ্ছিত ও নির্যাতনের শিকার মহিলা মেম্বর খাদিজা বেগম হাসপাতালে কাতরাচ্ছে। ইউপি কার্যালয়ের গেটে তালাবদ্ধের বন্দীদশা থেকে মুক্তি পাওয়ার পর স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। রোববার হাসপাতালে ভর্তিবস্থায় তিনি বলেন, চেয়ারম্যানের নির্যাতন অত্যাচার প্রতারণার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি চেয়ারম্যানের অনিয়ম ও প্রতারণার বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণপদে অধিষ্ঠ ব্যক্তিদের আশু দৃষ্টি কামনা করেছেন।এ যেনো এক ভয়ঙ্কর ভয়ার্ত পরিবেশে এক নারীর আর্তনাদ! যিনি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির দায়িত্বও পালন করে আসছেন। চেয়ারম্যান খোকনের নানা অন্যায়-অনিয়ম-প্রতারণার বিষয়ে প্রতিবাদ করাই ছিলই কিনা তাঁর অপরাধ!স্থানীয় একাধিক সূত্র জানায়, চেয়ারম্যান খোকনের বিরুদ্ধে ভয়ে এলাকার শান্তিপ্রিয় নারী পুরুষরা মুখ খুলতে পারছে না। এরকম পরিস্থিতিতে চেয়ারম্যানের অন্যায় অপকর্মের প্রতিবাদী ভূমিকায় অবতীর্ন হন মেম্মর খাদিজা বেগম। এ কারণে মেম্মর খাদিজাকে শায়েস্তা করতে উঠেপড়ে লাগেন চেয়ারম্যান খোকন। এরইধারাবাহিকতায় ১২ ডিসম্বের শনিবার সন্ধ্যারাতে ইউপি পরিষদের গেটে তালাবদ্ধ করে রাখেন মহিলা মেম্বর খাদিজা বেগমকে। পরে স্থানীয়, স্বজন এবং গণমাধ্যম কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলা মেম্বর খাদিজাকে উদ্ধার করেন। বিয়ষয়টি বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান লাঞ্ছিত নির্যাতিত খাদিজা বেগম। মহিলা

মেম্বর খাদিজা বেগম অশ্রুসিক্ত নয়নে বলেন, ইউনিয়ন পরিষদের সকল কাজ লুটেপুটে খাচ্ছেন চেয়ারম্যান খোকন। এছাড়া তিনি বিভিন্ন লোকের কাজ থেকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আর এসবের আমি প্রতিবাদ করায় ইউনিয়ন পরিষদের গেটে তালাবদ্ধ করে রাখে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন। মহিলা মেম্বর খাদিজা বেগম বলেন, চেয়ারম্যান খোকন একজন চরম দুর্নীতিবাজ ও প্রতারক। বছর খানেক আগে আমার ছেলেকে ডিসি অফিসে চাকুরী দেয়ার কথা বলে তিন লাখ টাকা নেয়। কিন্তু পরে আর চাকুরী দেয়নি। এছাড়া ঘর দেয়ার কথা বলে ফারুক মল্লিক নামের এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেয়। সেই ঘরও তিনি দেননি। এরকম অসংখ্য প্রতারণার অভিযোগ রয়েছে খোকন চেয়ারম্যানের বিরুদ্ধে।এসব প্রসঙ্গে রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন, এখানে কাউকে তালাবদ্ধ করে রাখা কিংবা কোন ধরণের অঘটন ঘটেনি। এদিকে চেয়ারম্যান হাবিবুর রহমান খোকনের এহেন কাণ্ডে এলাকার জনমনে নানা প্রশ্ন ধুমায়িত হচ্ছে।

Top