আদালতের স্টাফদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

আদালতের স্টাফদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক ঃ দি বরিশাল অফিসার্স সমবায় সমিতি লিমিটেডের নয় তলা ভবন নির্মাণের টাকা আত্মসাত করায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ও সম্পাদক মোফাজ্জেল হোসেন খানসহ ৪ সদস্যর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সমিতির সদস্য হানিফ রেজিষ্ট্রি ডাক যোগে ঢাকা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অন্যান্য সদস্যরা হলেন হেদায়েতুন্নবী জাকির, নিয়াজ নাসির, মাহফুজ হোসাইন ও সাদী। বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের দি বরিশাল অফিসার্স সমবায় সমিতি লিমিটেডের ৫০০ জন সদস্যর জমাকৃত টাকা দিয়ে নয় তলা ভবন নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে ভবন নির্মাণ কাজ চলমান আছে। অভিযোগে বলা হয়, ভবন নিমার্ণ কাজে ঠিকাদারের সাথে সংযুক্ত হয়ে সিডিউল ব্যাতিরেকে নিন্মমানের রড, সিমেন্ট, বালি ব্যবহার করে তারা ঝুকিপূর্ণ ভবন নির্মাণ করছে। ফলে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে সভাপতি, সম্পাদকসহ ওই ৪ সদস্য লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়া অনুমোদনহীন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে তারা বিদ্যুৎ ব্যবহার করে আসছে। সাধারন সদস্যদের ভুল বুঝিয়ে তারা সিডিউল বর্হিভূত নিজেদের স্বার্থ রক্ষায় ৫০ লাখ টাকার কাজ করিয়েছে। অভিযোগকারি দাবী একজন সরকারি ইঞ্জিনিয়ার দিয়ে ভবনটি পরীক্ষা নিরিক্ষা করলে সকল তথ্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন। একই সাথে টাকা আত্মসাত করে তারা রাতারাতি বাড়ি গাড়ির মালিক হয়েছেন এবং সত্য কথা না বলতে সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

এঘটনায় গতকাল অভিযোগ দায়ের করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দুদুক চেয়ারম্যানের কাছে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া অভিযোগের অনুলিপি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, জেলা সমবায় কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকতা ও বরিশাল দুদুকের পরিচালক বরাবরে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা বরিশাল আদালতে সেরেস্তাদার ও বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আদালত সূত্র জানায়।

Top