বরিশালের রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান কর্তৃক মহিলা মেম্বরকে তালাবদ্ধ,,অত:পর.. - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালের রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান কর্তৃক মহিলা মেম্বরকে তালাবদ্ধ,,অত:পর..


নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর খাদিজা বেগমকে চেয়ারম্যান মো: হাবিবুর রহমান খোকন তালাবদ্ধ করে রাখেন। শনিবার সন্ধ্যায় ইউপি পরিষদে পরিষদে গেটে তালাবদ্ধ করে রাখে। পরে স্থানীয়রা এবং গণমাধ্যম কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলা মেম্বর খাদিজাকে উদ্ধার করেন। মহিলা মেম্বর খাদিজা বেগম অশ্রুসিক্ত নয়নে বলেন, ইউনিয়ন পরিষদের সকল কাজ লুটেপুটে খাচ্ছেন চেয়ারম্যান খোকন। এছাড়া তিনি বিভিন্ন লোকের কাজ থেকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আর এসবের আমি প্রতিবাদ করায় ইউনিয়ন পরিষদের গেটে তালাবদ্ধ করে রাখে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন। মহিলা মেম্বর খাদিজা বেগম বলেন, চেয়ারম্যান খোকন একজন চরম দুর্নীতিবাজ ও প্রতারক।

বছর খানেক আগে আমার ছেলেকে ডিসি অফিসে চাকুরী দেয়ার কথা বলে তিন লাখ টাকা নেয়। কিন্তু পরে আর চাকুরী দেয়নি। এছাড়া ঘর দেয়ার কথা বলে ফারুক মল্লিক নামের এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেয়। সেই ঘরও তিনি দেননি। এরকম অসংখ্য প্রতারণার অভিযোগ রয়েছে খোকন চেয়ারম্যানের বিরুদ্ধে। এসব প্রসঙ্গে রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন, এখানে কাউকে তালাবদ্ধ করে রাখা কিংবা কোন ধরণের অঘটন ঘটেনি।

Top