বরিশালে মাদক মামলায় শাকিল ঘরামী নামে এক মাদককারবারিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশালে মাদক মামলায় শাকিল ঘরামী নামে এক মাদককারবারিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালে মাদক মামলায় শাকিল ঘরামী নামে এক মাদককারবারিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১৩ ডিসেম্বর) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত শাকিল বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার মৃত আক্কাস আলী ঘরামীর ছেলে।মামলা সূত্রে জানা গেছে,২০১৬ সালেল ১১ অক্টোবর র‌্যাব-৮ বরিশালের স্পেশালাইজড কোম্পানির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে অভিযান চালায়।

এ সময় দণ্ডপ্রাপ্ত শাকিলকে ২৯৬ ইয়াবা বড়িসহ আটক করা হয়।এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. কামরুল ইসলাম গৌরনদী থানায় মামলা দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দেন।

Top