বরিশাল বিভাগের জেলা ও খাতভিত্তিক সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা ও সনদ দেওয়া হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশাল বিভাগের জেলা ও খাতভিত্তিক সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা ও সনদ দেওয়া হয়েছে


রফিকুল ইসলাম:বরিশাল বিভাগের জেলা ও খাতভিত্তিক সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা ও সনদ দেওয়া হয়েছে।রোববার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় নগরের বান্দরোডস্থ হোটেল গ্র্যান্ডপার্কের সাউথ গেট বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বরিশাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপকমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ মোস্তফা।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. সামছুল ইসলাম এবং বরিশাল জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু।

এসময় বক্তারা ক্রেতাদের কেনাকাটার সময় যথাযথ ভ্যাট চালান বুঝে নেওয়ার মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।পরে বরিশাল বিভাগে উৎপাদন খাতে বরিশাল নগরের অলিম্পিক সিমেন্ট লিমিটেড, বরগুনার মেসার্স উজ্জল কেমিক্যাল ওয়ার্কস ও ঝালকাঠীর সাবিহা কেমিক্যাল ওয়ার্কস, ব্যবসায়ী পর্যায়ে বরিশাল নগরীর নিউ পার্ক বাংলা, বরগুনার মেসার্স রাব্বানী স্টোর ও পটুয়াখালীর মেসার্স হাজী অ্যান্ড সন্স এবং সেবাখাতে ঝালকাঠীর সারেং ফার্নিচার, বরিশাল নগরীর হক মিষ্টান্ন ভান্ডার, পিরোজপুরের মেসার্স তৌফিক ব্রাদার্স ডকইয়ার্ড এবং পটুয়াখালীর মল্লিকা রেস্তোরাঁ কর্তৃপক্ষের হাতে সম্মাননা ও সেরা ভ্যাটদাতার সনদ তুলে দেন অতিথিরা।

Top