এসআই সম্ভুর সুদের টাকার রোষানলে রূপাতলী হোটেল আকাশ আবাসিকের মালিক
নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্রোপলিটন আদালতের জিআরও এসআই সম্ভুর সুদের টাকার রোষানলে পরেছে নগরীর রূপাতলী হোটেল আকাশ আবাসিকের মালিক আনোয়ার হোসেন মনি (রনি)। করোনাকালীন সময়ে সুদের টাকা সাময়িক দিতে ব্যার্থ হওয়ায় এখন হোটল মালিককে হয়রানী করার পায়তারা চালাচ্ছে এইআই সম্ভু।এদিকে হোটেল ভবনের মালিক অবঃ লেঃ কর্নেল আবুল বাসারের মৃত্যুর পর তার স্ত্রীকে এসআই সম্ভু ভুল বুঝিয়ে অন্য কারো নামে হোটেল ভাড়ার চুক্তিনামা পরিবর্তন করছে বলে অভিযোগ করেছেন আকাশ আবাসিকের মালিক আনোয়ার হোসেন মনি (রনি)। অভিযোগে আকাশ আবাসিকের মালিক আনোয়ার হোসেন মনি (রনি) জানায় যে, তিনি পেশায় একজন ছোট ব্যবসায়ী। মনির কাছে টাকা না থাকার কারনে তার বন্ধু নুরআমিন বাচ্চুর সাথে ৩০০টাকার স্টাম্পে শর্ত সাপেক্ষে চুক্তি করে বরিশাল মেট্রোপলিটন আদালতের জিআরও এসআই সম্ভুর কাছ থেকে ১৫ লাখ টাকা নেয় এবং মাসিক ৬০ হাজার টাকা সুদ প্রদানের চুক্ত থাকে ওই চুক্তিনামায়।
এ সময় বরিশাল মেট্রোপলিটন আদালতের জিআরও এসআই সম্ভু তার স্ত্রী অনামিকা ভট্টাচার্য সোমার নামে চুক্তি করতে বলেন। তাই শর্ত সাপেক্ষে এসআই সম্ভু তার স্ত্রী অনামিকা ভট্টাচার্য সোমার নামে ওই চুক্তিনামা করা হয়। পরে রূপাতলী হোটেল আকাশ আবাসিকের মালিক আনোয়ার হোসেন মনি (রনি)কে না জানিয়ে অন্য একজনকে হোটেলের চুক্তিনামা পরিবর্তন করছেন বলে ভয়ভীতি প্রদান করে। করোনাকালীন সময়ে হোটেল ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সুদের টাকা আংশিক দিতে ব্যার্থ হওয়ায় এই ঘটনা ঘটায় এসআই সম্ভু। যার ধারাবাহিকতায় বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য বরিশাল মেট্রোপলিটন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন রূপাতলী হোটেল আকাশ আবাসিকের মালিক আনোয়ার হোসেন মনি (রনি)।