১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড, আরেকজনকে যাবজ্জীবন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড, আরেকজনকে যাবজ্জীবন


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলায় খলিল সিকদারকে হত্যার ঘটনায় এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।রোববার (১৩ ডিসেম্বর) বরিশালের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলম এ রায় দেন।আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম জানান, দণ্ডিতদের মধ্যে উজিরপুরের দক্ষিণ কুড়ালিয়া এলাকার বাবুল শেখকে আমৃত্যু কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং মশাং এলাকার আব্দুল হান্নান খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার মশাং এলাকার মণ্ডল বাড়ির পাশে খলিলকে ডেকে নিয়ে যায় হত্যা করেন ওই আসামিরা। এ ঘটনায় পরের দিন নিহত খলিলের স্ত্রী ছাহেরা খাতুন বাদী হয়ে ১১ জনের নামোল্লেখ করে মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।আদালত ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুইজনকে সাজা দেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকিদের খালাস দেন।

Top