বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মির্জাগঞ্জে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী মির্জাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধনকর্মসূচি পালন করেছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীররা। গতকাল শনিবার সকাল দশটায়(১২ ডিসেম্বর)সকালে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ ভবনের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশেবক্তব্য রাখেন,মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃরায়হান উজ্জামান ও মির্জাগঞ্জ থানার
ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম প্রমূখ। এছাড়াও উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপজেলার সকল সরকারী কমকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।