মির্জাগঞ্জে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ শীর্ষক সেমিনার অনুষ্টিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীরমির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০্#৩৯;
শীর্ষক এক সেমিনার অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনেউপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ারহোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদচেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলাতথ্য প্রোগ্রামার অফিসার মো. রুবায়েত হাসান।
অন্যদের মধ্যো বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রায়হান উজ্জামান, মির্জাগঞ্জ থানার ওসিএম আর শওকত আনোয়ার ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবদুলআজিজ মল্লিক,উপজেলা প্রকৌশল মোঃ শেখ আজিমুর রশিদ,সাংবাদিক মো.জাকির হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষেপ্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।