বিসিসির ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন আর নেই - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বিসিসির ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন আর নেই


রফিকুল ইসলাম:বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।পারিবারিক সূত্রে জানা গেছে, লিভার ক্যান্সার আক্রান্ত জাহাঙ্গীর হোসেন গত ৬ ডিসেম্বর শহরের ২৮ নম্বর ওয়ার্ডের বাসায় অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)হাসপাতালে নিয়েযায়। সেখানে তাকে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে অক্সিজেনদিয়ে রাখা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ওই সূত্রটি আরও জানায়, ক্যান্সার আক্রান্ত কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন পার্শ্ববর্তী দেশ ভারতে কয়েক বছর ধরে সেখানে চিকিৎসা করাচ্ছিলেন। এবং সেখানে তার লিভার ট্রান্সপ্লান্ট করারও কথা ছিল। কিন্তু ক্যান্সারের কোষ শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ায় তা আর সম্ভব হয়নি।আওয়ামী লীগ নেতার স্ত্রী জানান, ভারতে লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব না জানিয়ে দেওয়ার পরে তাকে বাসায় রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল এবং চিকিৎসদের পরামর্শে ওষুধ সেবন করছিলেন। গত সপ্তাহে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়লে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসদের নির্দেশনার আলোকে সেখানে ভর্তি করেন। শুক্রবার বিকেলে জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলরসহ জনপ্রতিনিধিরা।এদিকে এই কাউন্সিলরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়া আরও শোকপ্রকাশ করেছেন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার।

Top