বরিশাল জেলায় দু’টি পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

বরিশাল জেলায় দু’টি পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল জেলায় দু’টি পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।এ সময় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি সম্পর্কে প্রার্থীদের সম্যক ধারণা দেওয়া হয়।শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় নগরের কাশীপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।প্রথমে বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির এসএম মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমানের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম।পরে ওই পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের ২৫ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন তিনি। একইভাবে,বিকেল ৩টায় উজিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন বেপারী,বিএনপির মো.শহিদুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী শহিদুল ইসলামের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।একই সময় উজিরপুর পৌরসভার ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ২৪ জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়।

প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ওই দু’টি পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।এদিকে প্রতীক বরাদ্দের সময় পৃথক মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি মেনে চলার পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম। এ সময় তাদের ইভিএম পদ্ধতি সম্পর্কেও বাস্তব ধারণা দেওয়া হয়।এদিন প্রতীক বরাদ্দ পেয়ে নিজ নিজ এলাকায় ফিরেই আনুষ্ঠানিকভাবে গনসংযোগে নেমে পড়েন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।

Top