এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম মশাং গ্রামে নিখোঁজ হওয়ার ২ দিন পর ঝরনা রানি মল্লিক (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।ঝরনা ওই গ্রামের প্রয়াত বিশ্বনাথ মল্লিকের স্ত্রী ছিলেন। তার দুই মেয়ে বিবাহিত এবং এক ছেলে কলেজে পড়ে। এর আগে গত সোমবার (৭ ডিসেম্বর) সকাল থেকে ঝরনা নিখোঁজ ছিলেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান,বুধবার সকালে নিহতের বাড়ি সংলগ্ন এলাকার একটি জাম গাছের সঙ্গে এক নারীর মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।তার শরীরের বিভিন্ন স্থানে কালো দাগের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে গাছে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তা নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।

Top