ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ত্রিশালমুক্ত দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিল - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ত্রিশালমুক্ত দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিল


এনামুল হক,ময়মনসিংহ:- আজ ঐতিহাসিক ৯ ই ডিসেম্বর, ১৯৭১ সালের আজকের এই দিনে ত্রিশাল উপজেলা পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়।দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বাংলার বীর সন্তানেরা ত্রিশাল উপজেলাকে পাক বাহিনী ও রাজাকারদের হাত থেকে মুক্ত করেন। সেই বীর সেনানিদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনা করে ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের আয়োজনে অনলাইন প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবিএম আনিছুজ্জামান আনিছ, মেয়র ত্রিশাল পৌরসভা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সমকালীন সাহিত্যিক অধ্যাপক সাব্বির রেজা, বিশিষ্ট কলামিস্ট নিতাই চন্দ্র রায়, দৈনিক মাটি ও মানুষের সহ-সম্পাদক এ.টি.এম মনিরুজ্জামান মনির,বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার সাদাত জাহাঙ্গীর, ঠিকাদার গোলাম মোস্তফা মঙ্গল।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক,সঞ্চালনায় ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএসএম জামাল উদ্দিন শামিম। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মনির হোসেন, শরিফুল ইসলাম, ইলিয়াস আহাম্মেদ,কায়সার আহাম্মেদ,আব্দুল কাদের,আশরাফ সিদ্দিক পলাশ,আনোয়ার হোসেন ,রুবায়েত হোসেন রোসাতসহ অনেকে এবং ত্রিশাল হেল্পলাইন,ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাব,হাত বাড়াও সংগঠন ও অনির্বাণ স্বেচ্ছাসেবক সংঘের নেতৃবৃন্দ।

Top