এসিড দগ্ধ হয়ে দৃষ্টি হারিয়েও জয়িতা সম্মাননা পেয়েছেন জেসমিন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

এসিড দগ্ধ হয়ে দৃষ্টি হারিয়েও জয়িতা সম্মাননা পেয়েছেন জেসমিন


নিজস্ব প্রতিবেদক:এসিড দগ্ধ হয়ে দৃষ্টি হারিয়েও জয়িতা সম্মাননা পেয়েছেন বরিশাল নগরীর জেসমিন আক্তার। ৯ ডিসেম্বর বুধবার বরিশাল সার্কিট হাউজে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে তাকে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। সম্মাননা পাওয়া জেসমিন নগরীর ৬ নং ওয়ার্ডের মাদ্রাসা রোডস্থ মাহফুজুর রহমান পাভেলের স্ত্রী। তিনি শিক্ষা জীবনে ২০০০ সালে এসিড দগ্ধ হয়ে বাম চোখের দৃষ্টি হারায়। তখন তার বয়স ছিল ১৫ বছর। এতেও তিনি দমে থাকেনি এস এস সি ও এইচএসসি পাস করে পাভেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পরে নিয়মিত ভাবে বি এ ও এম এ পাস করে। এছাড়াও ভলান্টারি হেলথ সার্ভিস সোসাইটি, লিডারশীপ কমপাইন এন্ড এডভোকেসী, কমিউনিটি ম্যাটারনিটি প্রাকটিশনার কোর্স, পার্টিসিপেটেড ট্রেনিং অন সফট স্কিলস, ইন রিকগনিশন অফ দি ভ্যালুএবল পার্টিসিপেশন ( এট দি রেজিলেন্স ওয়ার্কশপ), বেসিক কাউনসেলিং স্কিল এন্ড প্রসেস অর্জন করে।

আর্থিক, শারীরিক ও মানসিক প্রতিকূলতাকে অতিক্রম করে স্বাবলম্বী হতে চেষ্টা চালিয়ে যান।( বিশাল বাংলার নেপথ্যের নায়কেরা) গ্রামীণ ফোন ও প্রথম আলোর সম্মাননায় ভূষিত হয়ে সম্মাননা পদক অর্জন করে। সু শাসনের জন্য নাগরিক সুজনের সদস্য হয়। সেতুবন্ধন নেটওয়ার্ক গড়ি এর সভাপতি, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত এসিডদগ্ধ ফ্যাশন শো প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩য় স্থান লাভ করে। ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে একশন এইড দাতা সংস্থায় চাকুরী করে গত জানুয়ারি মাসে অব্যাহতি দেয়। জমানো অর্থ ব্যবসায় বিনিয়োগ করে সফলতা অর্জন করে। বর্তমানে সে মাসে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করে। এসব কারণে তাকে সম্মাননা প্রদান করা হয়।

Top