আমু ও তার মেয়েকে নিয়ে কটূক্তির অভিযোগে জেলা আ.লীগ নেতা গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই

আমু ও তার মেয়েকে নিয়ে কটূক্তির অভিযোগে জেলা আ.লীগ নেতা গ্রেফতার


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু ও তার মেয়েকে নিয়ে ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে করা ডিজিটিাল নিরাপত্তা আইনের মামলায় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন রিজভীকে গ্রেফতার করেছে পুলিশ।ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে এ মামলায় গত ৬ ডিসেম্বর রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বিকে গ্রেফতার করা হয়।তাকে দু’দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।পুলিশ জানায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বী তার নিজ নামের ফেসবুক আইডি ও মেসেঞ্জার থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও তার মেয়ে সম্পর্কে গত ৫ ডিসেম্বর রাতে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান মনু ৬ ডিসেম্বর রাতে ঝালকাঠি থানায় শেখ মোহাম্মদ রাব্বীকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।মামলা রেকর্ডের কিছুক্ষণ পর রাত ৯টার দিকে শহরের সাধনার মোড় থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে মেসেঞ্জারের সেই স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন রিজভীর বিরুদ্ধে। পুলিশ মঙ্গলবার রাতে তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলে অভিযোগের সত্যতা পায়। এজন্য তাকেও মামলার সন্দেহভাজন আসামি করা হয়। তার মোবাইল ফোনটি জব্দ করা হয়। বুধবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেল ৩টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, রিজভীকে জিজ্ঞাসাবাদ করার পরে তার মোবাইল ফোনটি জব্দ করা হয়। বিভিন্ন মেসেঞ্জারে স্ক্রিনশট ছড়িয়ে দেওয়ার ঘটনায় তাকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

Top